ঢাকাMonday , 18 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কসবায় ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে মেঘলা আক্তার নিলুফা -(১৯) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।
দুপুরে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ইমামবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
মৃত মেঘলা আক্তার নীলুফা (১৯) জেলার আখাউড়া উপজেলার গঙ্গাসগার (পশ্চিমপাড়া) গ্রামের মোঃ মুসলিম মিয়ার ছেলে। সে স্থানীয় আলহাজ্ব শাহআলম ডিগ্রি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। নীলুফার পিতা পেশায় একজন সিএনজি অটোরিকসা চালক।
ঘটনা সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, দুপুরে একটি মালবাহী ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে নীলুফা আত্মহত্যা করেছেন।
তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। আমরা তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।