সিলেট প্রতিনিধি : হরতারের সমর্থনে সিলেট নগরীর জিন্দাবাজারে ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামী। সোমবার বিকেল ৩টার দিকে ওয়াহিদ ভিউয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। বারুতখানা পয়েন্টে গিয়ে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- সোমবার বিকেলে ওয়াহিদ ভিউ মার্কেটের আশপাশ থেকে ২০-২৫ জন জামায়াত নেতাকর্মী বের হয়ে মিছিল শুরু করেন। মিছিলটি বারুতখানা পয়েন্টে গিয়ে নেতাকর্মীরা ব্যানার গুটিয়ে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।

