ঢাকাMonday , 18 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁও ফরেস্ট চেক স্টেশনে অবৈধ কাঠসহ কভার্ডভ্যান জব্দ

Link Copied!

গত ১৭ মার্চ বিকাল ৪ ঘটিকায় নারায়ণগঞ্জস্থ সোনারগাঁও ফরেষ্ট চেক স্টেশনে নিয়মিত টহলকালীন ৫ লাখ টাকার অবৈধ গোল সেগুন কাঠ জব্দসহ ১ জনকে আটক করা হয়। সূত্র জানায়, অবৈধ কাঠ ভর্তি কভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে আসছিল।

অবৈধ মালামালসহ কভার্ডভ্যানটি সোনারগাঁও বন অফিস হেফাজতে রয়েছে।
সোনারগাঁও স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন দৈনিক পাঞ্জেরীকে জানান, তার সঙ্গীয় সহকর্মীদের নিয়ে নিয়মিত টহলকালীন কভার্ডভ্যানটি সন্দেহ হলে পরীক্ষার জন্য তল্লাশি চালানো হয় এবং কাঠের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় অবৈধ কাঠসহ কভার্ডভ্যানটি জব্দ করা হয়। আটককৃত কভার্ডভ্যান নাম্বার ঢাকা মেট্রা ঢ ১২-১৪৯৩, নারায়ণগঞ্জ আদালতে একটি বন মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন।মামলা নং ০৩/সোচে অব ২০২৩-২০২৪।