ঢাকাMonday , 23 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাথর তুলতে গিয়ে ৪ শ্রমিকের মৃত্যু

Link Copied!

sylhet-stoneনিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সর্ববৃহৎ পাথর কোয়ারি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে পাথর তুলতে গিয়ে মাটি চাপায় চার শ্রমিক নিহত হয়েছেন। রোববার রাতে এ ঘটনা ঘটে।
সোমবার বেলা ২টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ কোয়ারি থেকে চার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে। পরে মরদেহগুলো কাঠালবাড়ি জামে মসজিদের সামনে রাখা হয়।
নিহতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের এতিম হোসেনের ছেলে মইন (৪০), একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে দানা মিয়া (৪২), শাহজালালের ছেলে দেলোয়ার (২৪), সিদ্দিক আলীর ছেলে এমদাদুল হক সেলিম (৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়- রোববার রাতে অন্যান্য শ্রমিকদের সঙ্গে মইন, দানা, দেলোয়ার ও সেলিম ভোলাগঞ্জ কোয়ারির গর্ত থেকে পাথর তুলছিলেন। রাত ৮টার দিকে গর্ত ধসে মাটি চাপা পড়ে মারা যান তারা।
মাটি চাপার খবর পেয়ে কোয়ারির অন্যান্য শ্রমিক ও এলাকার লোকজন ছুটে যান সেখানে। পরে খবর দেয়া হয় পুলিশে। সোমবার সকাল থেকে চেষ্টা চালিয়ে বেলা ২টার দিকে চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হোসেন বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করে কাঠালবাড়ি জামে মসজিদের সামনে রাখা হয়েছে। নিহতদের স্বজনরা ময়না তদন্ত ছাড়াই লাশ নেয়ার জন্য আইনী প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।’