ঢাকাSaturday , 16 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ কমিশন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ বুরো
March 16, 2024 7:12 pm
Link Copied!

গতকাল খুলনায় অবস্থিত প্রধান কার্যালয়ে বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ কমিশন এর উদ্যোগে রমজানের তাৎপর্য আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

খুলনা মৌলভীপাড়ায় অবস্থিত সংগঠনটির প্রধান কার্যালয়ে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কমিশনের কেন্দ্রীয় মহাসচিব সরদার মমিনুল ইসলাম পারভেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আহসানুর রহমান অতিরিক্ত পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় খুলনা। বিশেষ অতিথি ছিলেন মোঃ মিজানুর রহমান উপ-পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা। বক্তব্য রাখেন ডঃ মোঃ এ কে এম নুরুল ইসলাম কেন্দ্রীয় সভাপতি , মোল্লা আব্দুল হালিম সভাপতি খুলনা জেলা ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খুলনা জেলার সাধারণ সম্পাদক সরদার লিয়াকত আলি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলার সাধারণ সম্পাদক সরদার হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা সভাপতি মোহাম্মদ মাসুম হালদার, সাধারণ সম্পাদক মোঃ জুম্মান, মহিলা সম্পাদিকা তনুশ্রী মন্ডল,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দাকোপ উপজেলার সভাপতি আব্দুস সাত্তার শেখ, আড়ংঘাটা থানার সভাপতি মোঃ মুরাদ হোসেন, খালিশপুর থানা সাধারণ সম্পাদক সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু সহ অন্যান্য গণ্যমান্য ব্যাক্তি। অনুষ্ঠান শেষে সংগঠনের জন্য দোয়া কামনা করা হয়।