ঢাকাSaturday , 16 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে চিকিৎসক, নার্স ছাড়াই চলছিল ক্লিনিক, অভিযানে বন্ধ

Link Copied!

দিনাজপু‌রের বীরগ‌ঞ্জে অভিযান চালিয়ে একটি ক্লিনিক বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক‌টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক করা হয়েছে।

বৃহস্প‌তিবার রা‌তে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহসীন। এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ অমৃত সরকার, উপজেলা স্যানিটারী সহযোগী ইন্সপেক্টর সামিউল ইসলাম (এসআইটি) সহ আরো অনেকে। অ‌ভিযা‌নে সাদ ক্লিনিকের লাইসেন্স নাই, চিকিৎসক ও নার্স নাই, ল্যাব টেস্টে অতিরিক্ত মূল্য নির্ধারণ, ডিউটিরত কোনো ডাক্তার না থাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে অভিজ্ঞ চিকিৎসক ছাড়াই অপারেশন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নাম দেখিয়ে ২৪ ঘন্টা রেখে প্রতিষ্ঠান পরিচালনা এবং পর্যাপ্ত নার্স না থাকায় ৭ দিনের মধ্যে সকল শর্ত পূরণ করার নির্দেশনা দেন।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহসীন বলেন, কাগজপত্র না থাকায় ১টি প্রতিষ্ঠানকে বন্ধ করা হয়েছে এবং দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ১ সপ্তাহ সময় বেধে দেওয়া হয়েছে সকল শর্ত পূরণ করে, ভালো চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়। অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।