ঢাকাWednesday , 13 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ঝুঁকিপূর্ণ পরিবেশে সিলিন্ডার বিক্রি, লাখ টাকা জরিমানা

Link Copied!

বগুড়ায় ঝুঁকিপূর্ণ পরিবেশে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকার অপরাধে ‘বগুড়া সিলিন্ডার এক্সচেঞ্জ পয়েন্ট’ নামে এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।গত মঙ্গলবার (১২ মার্চ) বেলা ৩টার দিকে সদরের তিনমাথা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি বলেন, ‘সদরের বিভিন্ন এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রয় প্রতিষ্ঠানে বগুড়া জেলা প্রশাসকের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, তিনমাথা এলাকায় ঝুঁকিপূর্ণ পরিবেশে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করছে বগুড়া সিলিন্ডার এক্সচেঞ্জ পয়েন্ট নামে একটি প্রতিষ্ঠান। এ ছাড়াও বিস্ফোরকসহ প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠানটি ব্যবসা পরিচালনা করে আসছে। তখন ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়।’

তিনি আরও বলেন, ‘যেখানে সেখানে এলপিজি গ্যাস বিক্রির ডিলারশিপ না দেওয়ার জন্য কোম্পানিগুলোকে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে ডিলারশিপ দেওয়ার আগে প্রয়োজনীয় লাইসেন্সসহ নিরাপত্তা ব্যবস্থা যাচাই করার নির্দেশ দেওয়া হয়