ঢাকাMonday , 23 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর সদরে বাড়ি বাড়ি আহাজারি

Link Copied!

Faridpur-Launch-Dubi-BM-up0

নিজস্ব প্রতিবেদক : পাটুরিয়ার পদ্মা নদীতে কার্গোর ধাক্কায় এমভি মোস্তফা-৩ লঞ্চডুবির ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ফরিদপুরের ১৪ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতরা সবাই ফরিদপুর সদরের বাসিন্দা।
এর মধ্যে ফরিদপুরের বিআরটিএর সহকারি পরিচালক ফজলুর রহমানের মরদেহ পাটুরিয়া থেকে তার গ্রামের বাড়ি পাবনার ভারাড়া ইউনিয়নের কোলাদী গ্রামে কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে রোববার বেলা সাড়ে ১১টায় পাটুরিয়ার পদ্মা নদীতে কার্গোর ধাক্কায় এমভি মোস্তফা-৩ লঞ্চডুবির ঘটনা ঘটে। সোমবার সকাল পর্যন্ত ৭০ মৃতদেহ উদ্ধার করে উদ্ধারকাজ সমাপ্ত করা হয়। এর মধ্যে ফরিদপুর সদরের মৃতের সংখ্যা ১৪।
মৃত অন্যরা হলেন- ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের ফুসরা গ্রামের স্বপন সরকার (৫৫), কৃষ্ণনগরের রতন সরকার (৫০), তার ছেলে আপন সরকার (৫) এবং ভায়রার ছেলে বাধন সরকার (৬), ঈশান গোপালপুর ইউনিয়নের পিঠাকুমড়া গ্রামের নারগিস (১১) ও তার নানি মমতাজ (৫৭), সালথার আটঘর ইউনিয়নের ভটরকান্দি গ্রামের বৈদ্যনাথ সরকার (৬৫), তার স্ত্রী অনিমা সরকার (৫৫), চম্পা রানী সরকার (৬২) ও অর্চনা রানী সরকার (৪২) এবং বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের ধর্মহাটি গ্রামের মুরাদের স্ত্রী শারমিন আক্তার (৩০), ভাই ইনামুল(২৬) এবং তার মেয়ে মারজানা সুলতানা (৭)।
কৈজুরী ইউনিয়নের ফুসরা গ্রামের স্বপন সরকারের বাড়িতে গিয়ে দেখা যায় এক হৃদয় বিদারক দৃশ্য। স্বজনদের আহাজারিতে গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে। সোমবার দুপুর ১২টার দিকে স্বপন সরকারের মৃতদেহ বাড়িতে আনা হলে কান্নায় ভেঙে পড়ে স্বজনরা।
প্রতিবেশীরা জানান, গত বৃহস্পতিবার রাতে স্বপন সরকার মানিকগঞ্জ জেলার ঝিটকা গ্রামে তার গুরুদেব কুমুদ গোস্বামীর বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে রোববার ফেরার পথে লঞ্চডুবির শিকার হয়ে মারা যায়।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. আব্দুর রশীদ জানান, নিহত প্রত্যেকের পরিবারকে ১০ হাজার করে টাকা সহায়তা দেয়া হবে।