ঢাকাTuesday , 12 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৩ নাবিক-ক্রুসহ সোমালিয়ার জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ

Link Copied!

বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে। এমভি আবদুল্লাহ নামের জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপ।
মঙ্গলবার দুপুর ১টায় জাহাজটি জলদস্যুদের কবলে পড়েছে বলে জানতে পারে গ্রুপটি।
কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম সংবাদমাধ্যমকে জানান, জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে।
জাহাজের ২৩ জন নাবিক নিরাপদে আছেন। ঘটনাটি জানার পর আমরা জাহাজের নাবিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।
২০১৬ সালে তৈরি জাহাজটি লম্বায় ১৯০ মিটার। এই জাহাজটি ২০২৩ সালে সংগ্রহ করে কেএসআরএম গ্রুপ। বহরে যুক্ত হওয়ার পর সাধারণ পণ্য পরিবহন করে আসছিল জাহাজটি।