ঢাকাTuesday , 12 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে মাসুম মুন্সি নামে ইউনিয়ন পরিষদের এক মেম্বারকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মার্চ) বিকাল ৪টার দিকে পৌরসভার কালাচাঁদের মাজার এলাকা থেকে পুলিশ ১০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।

বনিয়াখালী গ্রামের সাইদুর রহমান মুন্সির ছেলে মাসুম মুন্সি (৪২) খাউলিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য (মেম্বার)।

মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে কিছু মোটরসাইকেল আরোহীদের তল্লাশি করা হয়। এ সময় মাসুম মুন্সির কাছে ১০ পিচ ইয়াবা পাওয়া যায়। ইয়াবাসহ মাসুম মুন্সিকে বহনের দায়ে পশ্চিম খোন্তাকাট গ্রামের মিলন আকনকে (৪০) গ্রেপ্তার ও তার মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার দায়ের করা হয়েছে।