ঢাকাMonday , 11 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ি গ্রেফতার

Link Copied!

বগুড়া সদর থানার মাদক বিরোধী অভিযানে ৭৭৫ (সাত’শ পঁচাত্তর) বোতল ফেন্সিডিলসহ মোছাঃ সুমা খাতুন (২৫) নামে একজন নারী মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোছাঃ সুমা খাতুন বগুড়া সদর উপজেলার কুকরুল মধ্যপাড়া এলাকার মোঃ মেহেদী হাসান বাবলার স্ত্রী।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ।
সোমবার (১১ মার্চ) বগুড়া সদর থানার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলা পৌণে ১টার দিকে বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের কুকরুল মধ্যপাড়া এলাকায় অভিযান চালায় সদর থানা পুলিশ। এ সময় ৭৭৫ (সাত’শ পঁচাত্তর) বেতল ফেন্সিডিলসহ মোছাঃ সুমা খাতুনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ওসি মোঃ সাইহান ওলিউল্লাহ আরও জানান, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।