ঢাকাMonday , 23 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিমন্ত্রীর এপিএসের স্ত্রীর দেড় কোটি টাকার অবৈধ সম্পত্তি

Link Copied!

সাবেক এপিএস সৌমেন্দ্রে লাল চন্দ্র

সাবেক এপিএস সৌমেন্দ্রে লাল চন্দ্র

নিজস্ব প্রতিবেদক : মহাজোট সরকারের সাবেক ধর্মপ্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার এপিএস সৌমন্দ্রে লাল চন্দ্রের স্ত্রী শান্তা চন্দ্রের প্রায় দেড় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এই বিপুল পরিমান জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শান্তা চন্দ্রের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠানটি।
দুদকের উপ-পরিচালক মিজবাহ উদ্দিন বাদী হয়ে গতকাল রোববার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন। মামলা নাম্বার ৩৯। দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, সৌমেন্দ্র লাল চন্দ্র ওরফে শৈলেনের স্ত্রী শান্তা চন্দ্র তার স্বামী এপিএস থাকা অবস্থায় অবৈধভাবে ১ কোটি ৩৮ লাখ ২৭ হাজার ২২০ টাকা পরিমান অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়। সে কারণেই দুদক আইন ২০০৪ এর (২৭) ১ ধারায় মামলায় দায়ের করা হয়েছে।