ঢাকাMonday , 11 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত

Link Copied!

নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের দূর্গাপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হোসনে আরা বেগম (৪৫), ইমরান (২২) ও রাব্বী (১৮)। ইমরান ও রাব্বী দুই ভাই বলে জানা গেছে। নিহত সবাই সুকাশ ইউনিয়নের বনকুড়াইল গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, অটোভ্যানে তিনজন বামিহাল যাচ্ছিলেন। এ সময় দুর্গাপুর আঞ্চলিক সড়কে একটি দ্রুতগামীর ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন নিহত হন। অটোভ্যানচালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ সময় স্থানীয়রা চালক ও হেলপারসহ ট্রাকটি জব্দ করেন। পরে তাদের ধরে পুলিশে সোপর্দ করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকও জব্দ করা হয়েছে।