ঢাকাMonday , 11 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে সেনবাগের যুবক নিহত

Link Copied!

দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে নিহত হলো নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড়ার ইকবাল হোসেন।সে কেশারপাড় গ্রামের মিন্নাত আলী ভূঁইয়া বাড়ির শফি উল্যার ছেলে।গত সপ্তাহে আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে সেনবাগের উত্তর মানিকপুরের স্বামী স্ত্রী দুইজন নিহত হয়েছিল।

গত রবিবার সকালে জানাজা শেষে তাদেরকে নিজ বাড়িতে দাফন করা হয়েছে।এ ঘটনার রেশ কাটতে না কাটতে রবিবার আবারও আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা কেশারপাড় এর ইকবালের মাথায় গুলি করে হত্যা করেছে।আফ্রিকা থেকে এক বাংলাদেশী প্রবাসী জানায়, ইকবাল আফ্রিকা সময় বিকেল ৫ টায় ডারবানের মার্কেট থেকে দোকান বন্ধ করে বাসায় ফিরছিলো,যাওয়ার পথে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা তাকে পিস্তল ঠেকিয়ে তার হাতে থাকা পলিথিনের ব্যাগ ছিনিয়ে নিতে কাড়াকাড়ি করে এক পর্যায়ে ইকবালের মাথায় গুলি করে পালিয়ে যায়,এসময় ইকবাল মাটিতে পড়ে যায়।পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইকবাল আফ্রিকা সময় রাত ৯ টায় মারা যান।নিহত ইকবালের শ্বশুর বাড়ি সেনবাগ পৌরসভার শাহাপুরে।ইকবালের মৃত্যুর খবরে সেনবাগের কেশারপাড় এলাকায় শোকের মাতাম চলছে।