ঢাকাSaturday , 9 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে এলজিইডির বিরুদ্ধে থানায় অভিযোগ বিআইডব্লিউটিএর

Link Copied!

নিষেধাজ্ঞা অমান্য করে যশোরে ভৈরব নদের ওপর তিনটি সেতু নির্মাণ অব্যাহত রাখায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
গত বুধবার বিকালে যশোর কোতয়ালি থানায় বিআইডব্লিউটিএর খুলনার নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের প্রধান পাইলট মানিক চৌধুরী এ অভিযোগ করেন বলে জানান থানার ওসি আব্দুর রাজ্জাক।
থানায় দেওয়া অভিযোগে বলা হয়েছে, বিআইডব্লিউটিএ’র ছাড়পত্র ব্যতীত ভৈরব নদীর উপর যশোর জেলার সদর উপজেলার ছাতিয়ানতলা, দাইতলা ও রাজারহাটে তিনটি সেতু নির্মাণ কাজ চলমান রেখেছেন যশোর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী।
এসব নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য গত বছরের ১৪ সেপ্টেম্বর বিআইডব্লিউটিএর পরিচালক (ভারপ্রাপ্ত) নৌ-সংরক্ষণ ও পরিচালক বিভাগ পশ্চিম ব-দ্বীপ খুলনার যুগ্ম পরিচালক (ভারপ্রাপ্ত) আশ্রাফ উদ্দিন পত্র প্রদান করেন। কিন্তু বুধবার সরেজমিনে পরিদর্শনে দেখা যায় যে, সেতুর নির্মাণ কাজ চলমান রয়েছে।
এবিষয়ে ওসি আব্দুর রাজ্জাক বলেন, “বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা থানায় এসে অভিযোগ করেছেন। দু’টিই সরকারি প্রতিষ্ঠান, এ কারণে তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করার জন্য।”
এদিকে এর আগে ভৈরব নদ সংস্কার আন্দোলনের উপদেষ্টা ইকবাল কবির জাহিদ উচ্চ আদালতে এই সেতু তিনটির কাজ বন্ধ করার জন্য রিট পিটিশন করেন। উচ্চ আদালত আইন মেনে কাজ করার নির্দেশনা দিলেও এলজিইডি সেই নির্দেশনা অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, থানায় অভিযোগের বিষয়টি তিনি জানেন না।
“আর রিটের পর আদালতের নির্দেশনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সেখান থেকে এখনো কোনো সিদ্ধান্ত না আসায় সেতুগুলোর নির্মাণ কাজ বন্ধ করা হয়নি। ”