ঢাকাSaturday , 9 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় ১০টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক

Link Copied!

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে স্বর্ণ পাচারের অভিযোগে মো. আল মামুন মন্ডল (২৮) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় তার কাছ থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে বলে দাবি করেছে বিজিবি।
৮ মার্চ সীমান্ত মেইন পিলার ৭৮/৮-আর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর পাকা রাস্তার মোড় এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।
আটক যুবক মো. আল মামুন মন্ডল মো. মুজিবর মন্ডলের ছেলে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, সীমান্ত এলাকা থেকে আল মামুন মন্ডল নামে এক চোরাকারবারিকে আটক করে বিজিবি। তিনি শুক্রবার সীমান্ত দিয়ে যাচ্ছিলেন।
তিনি আরও জানান, পরে ওই চোরাকারবারিকে তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও বাইসাইকেল জব্দ করা হয়। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।