গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ ইউনিয়নের সকল প্রাথমিক ও মাধ্যমিক মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলীকে গণসংবর্ধনা দিয়েছে। তিনি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য।
বৃহস্পতিবার (৭) ই মার্চ দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বলদীঘাট জানমাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান অতিথির কাওরাইদ ইউনিয়নের সকল মাধ্যমিক মাদ্রাসা কতৃপক্ষকে পঞ্চাশ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করে মন্ত্রী বলেন, এই অর্থ আমার পক্ষ থেকে কোমলমতি শিক্ষার্থীদের জন্য ভালবাসার সামান্য উপহার। আপনারা এই অর্থ দিয়ে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় কিছু ক্রয় করে তাদের পড়াশোনায় মনোযোগী করবেন। এরপর মন্ত্রী বিভিন্ন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন।
বলদীঘাট জানমাহমুদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ কামরুল হাসান মণ্ডলের সভাপতিত্বে ও কাওরাইদ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল বিএ, কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকন, কাওরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বেপারী প্রমুখ।
এসময় কাওরাইদ ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী আওয়ামিলীগ, কৃষক লীগ, যুবলীগ সহ তার অঙ্গ সহযোগী সংগঠনের হাজার নেতাকর্মী।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কাওরাইদ ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি মোঃ কাজিম উদ্দিন প্রধান, কাওরাইদ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ কামাল পারভেজ, যুবলীগের সভাপতি মোঃ মুখলেছুর রহমান, সেচ্চাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আশাদ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া রিয়াদ , কৃষক লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন, আওয়ামিলীগ নেতা সাইফুল ইসলাম ও কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মনিরুজ্জামান,জাকির হোসেন প্রমুখ।

