ঢাকাThursday , 7 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

Link Copied!

যশোর কেন্দ্রীয় কারাগারে নজরুল ইসলাম ওরফে নজু মোল্লা (৬৯) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টায় চিকিসাধীন তার মৃত্যু হয়।
নজরুল ইসলাম যশোরের অভয়নগর উপজেলার ভাটপাড়া গ্রামের আ: মালেকের ছেলে।
কারাগার সূত্রে জানা যায়, নজরুল ইসলাম খুলনার ফুলতলা থানার একটি অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। বৃহস্পতিবার ভোররাতে কারাগারের মধ্যে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর প্রথমে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সকাল ৮টায় চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
যশোর কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী মোহাম্মদ কবীর বিষয়টি নিশ্চিত করেন।