ঢাকাTuesday , 5 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ি দীঘিনালায় কিশোরীর লাশ উদ্ধার

Link Copied!

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা মেরুং ইউনিয়নের ১টি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে সালমা আক্তার ১৪) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত সোমবার (৪ মার্চ) রাত আড়াইটার দিকে রশিক নগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
কিশোরী মেরুং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মো: সোবাহানের মেয়ে।
এ বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক জানান, রশিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে লাশটি পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। কিশোরীর গলায় গামছা প্যাঁচানো ছিল ও এতে কয়েকটি গিঁট দেওয়া ছিল। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।