ঢাকাTuesday , 5 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

Link Copied!

গাজীপুরের শ্রীপুরে বেতন বৃদ্ধি ও নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকেরা।
মঙ্গলবার (৫ মার্চ) ভোর সাড়ে ৬টা থেকে উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে জম জম স্পিনিং মিলস্ লিমিটেড নামের শ্রমিকরা। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে পুলিশ ঘটনাস্হল এসে সমঝোতার ভিত্তিতে প্রায় দুই ঘন্টা পর মহাসড়ক থেকে সরিয়ে নিলে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনরত শ্রমিক নাসরিন জানান, নতুন বেতন কাটামো বাস্তবায়ন এবং সঠিক সময়ে বেতন প্রদানের দাবী নিয়ে আমরা রাস্তায় নেমেছি।সময় মতো বেতন না দেওয়ার কারনে আমরা বাড়ি বাড়া আর দোকান বাকি দিতে না পাড়ায় আমরা বাড়ির মালিক ও দোকানিদের কাছে নাজেহাল হচ্ছি।
শ্রমিক আন্দোলনে মহাসড়ক অবরোধের পর শিল্প পুলিশ, থানা পুলিশ ও মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝিয়ে সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার কিছু সময়ের মধ্যে শ্রমিকরা ফের মহাসড়কে অবরোধ তৈরী করে।পরে সকাল ৮টায় শ্রমিক বুঝিয়ে কারখানার ভেতর নিয়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিল। পরে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধানের আশ্বাসে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে কারখানার ভেতর নেয়া হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।