ঢাকাMonday , 4 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ৩৮০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার

Link Copied!

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে অবৈধভাবে নিয়ে আসা ৩৮০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। রবিবার (০৩ মার্চ) রাজনগর থানাধীন মুন্সিবাজারস্থ রাস্তায় জনৈক মুজিবুর রহমান এর ভূষি মালের দোকানের সামনে থেকে এক ট্রাক ভারতীয় চিনি জব্দ করা হয়। এসময় সোহাগ মিয়া (২৪) ও সাগর সর্দার (২০) নামে দুইজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
অভিযান পরিচালনাকারী এসআই তোফাজ্জল হোসেন জানান, ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ৩৮০ বস্তায় মোট ১৯,০০০/- (উনিশ হাজার) কেজি চিনি জব্দ করা হয়, প্রতি কেজি চিনির বাজার মূল্য ১৪০/- টাকা ধরলে যার সর্বমোট মূল্য প্রায় ২৬ লাখ টাকা। এই চিনি সিলেট জেলার জৈন্তাপুর থানার হরিপুর এলাকা থেকে নিয়ে আসা হয়েছে বলে গাড়ির চালক জানিয়েছে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, “চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটককৃত দুইজন এবং পলাতক দুইজনের বিরুদ্ধে রাজনগর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।