ঢাকাSunday , 3 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রখ্যাত আলেম মাওলানা লুৎফর রহমান মারা গেছেন

Link Copied!

ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি, প্রখ্যাত আলেম মাওলানা লুৎফর রহমান। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই আলেম রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার (৩ মার্চ) দুপুর পৌনে তিনটার দিকে তিনি মারা যান।
মাওলানা লুৎফর রহমানের ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে পোস্ট দিয়েছেন।
ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি, প্রখ্যাত আলেম মাওলানা লুৎফর রহমান। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই আলেম রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার (৩ মার্চ) দুপুর পৌনে তিনটার দিকে তিনি মারা যান।
এর আগে গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ব্রেনস্ট্রোক করেন মাওলানা লুৎফর রহমান। সাথে সাথে তাকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।
মাওলানা লুৎফর রহমান বিশিষ্ট আলেমে দ্বীন, জনপ্রিয় ইসলামিক বক্তা ও গবেষক। ওয়াজ মাহফিলে প্রয়োজনীয় বয়ান ছাড়াও সমসামায়িক বিভিন্ন বিষয় নিয়ে তিনি মুসলমানদের সচেতন করেন।