ঢাকাSaturday , 2 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ ফেলে ভারতে পালাল চোরাকারবারী

Link Copied!

ঝিনাইদহের মহেশপুরে মাটিলা সীমান্ত এলাকা থেকে ৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ৫৮-বিজিবি সদস্যরা। শনিবার দুপুরে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৮ বিজিবির অধিনায়ক এইচ এম সালাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে হাবিলদার শাহানুর সঙ্গীয়ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
৫৮-বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার দুপুর ১১টা ৪৫ মিনিটের দিকে ৫১ নং পিলারের কাছে চোরাকারবারীরা জমিতে কৃষি কাজ করার ছদ্দবেশে স্বর্ণ পাচারের চেষ্টা চালায়। এ সময় বিজিবির বিশেষ টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা স্বর্ণ ভর্তি প্যাকেট ফেলে ভারতে পালিয়ে যায়।
পরে চোরাকারবারীদের ফেলে যাওয়া প্যাকেট তল্লাশি করে ৫ কেজি ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধার স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি সাড়ে ৩৫ লাখ টাকা। এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।