ঢাকাSaturday , 2 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক যুগ পর বেতারে গাইলেন রুনা লায়লা

Link Copied!

প্রায় এক যুগ পর বাংলাদেশ বেতারের জন্য গান গেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা। ‘ও বৃষ্টি তুমি’ শিরোনামের গানটি লিখেছেন সুমন সরদার; সুর করেছেন সাদেক আলী। বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসের জন্য গানটিতে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের ট্রান্সক্রিপশন সার্ভিসের ড্রামা স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়।
বেতারে গান রেকর্ডিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে রুনা লায়লা বলেন, দীর্ঘদিন পর বেতারে এসে ভীষণ ভালো লাগল। বেতারের আধুনিকায়ন দেখে মুগ্ধ হয়েছি। আর সবার আন্তরিকতাও আমাকে মুগ্ধ করেছে। তিনি আরও বলেন, গানটির কথা যেমন ভালো লেগেছে, সুরটাও ভীষণ ভালো লেগেছে। আশা করা যাচ্ছে, গানটি শ্রোতাদের ভালো লাগবে।
বাংলাদেশ বেতারের সঙ্গীত বিভাগের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, সবশেষ ২০১১ সালের জুলাই মাসে বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক দুটি গান গেয়েছিলেন রুনা লায়লা।
জানা গেছে, ‘ও বৃষ্টি তুমি’ গানটির রেকর্ডিং শেষে বেতারে একটি সাক্ষাৎকারও দিয়েছেন রুনা লায়লা। সুরকার সাদেক আলী জানিয়েছেন, শিগগিরই গানটি বাংলাদেশ বেতারে প্রচার করা হবে। প্রসঙ্গত, ১৯৬৪ সালে আনুষ্ঠানিকভাবে সঙ্গীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন রুনা লায়লা। ১৯৬৫ সালে পাকিস্তানি চলচ্চিত্র জুগনুতে প্রথম প্লেব্যাক করেন। আর পেছন ফিরে দেখতে হয়নি রুনাকে।