ঢাকাSaturday , 2 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন সিনেমার গানে কণ্ঠ দিলেন মমতাজ বেগম

Link Copied!

ফোক সম্রাজ্ঞী খ্যাত মমতাজ বেগম আরও একটি নতুন সিনেমার গানে প্লেব্যাক করেছেন। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এ খবরটি তিনি নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন।
মমতাজ নতুন সিনেমার গান গাওয়া প্রসঙ্গে ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মাসুদ পথিকের নতুন চলচ্চিত্র ‘বক: দ্য সোল অব ন্যাচার’ এর জন্য নতুন গান রেকর্ডিংয়ের সময়।’ পাশাপাশি তিনি গান রেকর্ডিংয়ের সময়ের কয়েকটি ছবিও প্রকাশ করেছেন।
‘বক: দ্য সোল অব ন্যাচার’ সিনেমার গানের শিরোনাম হচ্ছে, ‘ওরে চোখের গাছে জল ধরেছ’। এটি লিখেছেন সিনেমা নির্মাতা মাসুদ পথিক নিজেই। সুর ও সংগীতায়োজন করেছেন শামীম মাহমুদ।
জানা গেছে, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কবিতা ‘আট বছর আগের একদিন’ অবলম্বনে ‘বক: দ্য সোল অব ন্যাচার’ সিনেমা নির্মাণ করা হচ্ছে।
সিনেমাটির মূল চরিত্রে রূপদান করছেন রতন দেব। এছাড়া এতে আরও অভিনয় করবেন সাফওয়ান মাহমুদ, রোহান, গৃহী, রুনা খান, আব্রাহাম তামিম ও ইলিনা শাম্মি প্রমুখ।