ঢাকাThursday , 29 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদক গ্রহণের দায়ে ৪ বছর নিষিদ্ধ পল পগবা

Link Copied!

ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা পল পগবাকে চার বছরের জন্য নিষিদ্ধ করেছে ইতালির অ্যান্টি–ডোপিং ট্রাইব্যুনাল। হয়েছে। এই নিষেধাজ্ঞা ক্লাব ও জাতীয় দল—সব ধরনের ফুটবলে কার্যকর থাকবে। নিষিদ্ধ ড্রাগ গ্রহণের দায়ে ইউভেন্তর এই ৩০ বছর বয়সী ফুটবলারকে এমন শাস্তি পেতে হলো। যদিও রায়ের বিরুদ্ধে তিনি আপিল করতে পারবেন।
গত বছরের ২০ অগাস্ট সেরি আ লিগে উদিনেজের বিপক্ষে ইউভেন্তুসের ম‍্যাচের পর পগবার নমুনা পরীক্ষা করা হয়। ম্যাচটিতে ইউভেন্তস ৩-০ গোলে জিতলেও পুরোটা সময় বেঞ্চে বসে ছিলেন পগবা। তাই গুঞ্জন জোরালো হয়। নমুনা পরীক্ষায় পগবার শরীরে উচ্চমাত্রার টেস্টোস্টেরোনের উপস্থিতি পাওয়া যায়। এরপর গত সেপ্টেম্বরে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়।
এখানেই শেষ নয়, গত অক্টোবরে পগবার ‘বি’ নমুনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ আসে। এরই প্রেক্ষিতে বৃহস্পিবতার এলো নিষেধাজ্ঞার ঘোষণা। পগবাকে নিষিদ্ধ করতে ইতালির অ্যান্টি–ডোপিং ট্রাইব্যুনালকে অনুরোধ করেছিল দেশটির ডোপিং-বিরোধী প্রসিকিউটর অফিস। যদিও ২০২২ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে জুভেন্তাসে ফেরা পগবা ইনজুরির কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরেই কাটান।