ঢাকাThursday , 29 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে শ্রীলঙ্কা

Link Copied!

প্রায় দশ বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা। তিনটি টি-টোয়েন্টি, তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে বৃহস্পতিবার দুপুরে লঙ্কান দলটি ঢাকায় পা রেখেছে। বিকালে দলটির সিলেটেও চলে যাওয়ার কথা।
শ্রীলঙ্কা সর্বশেষ টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছিল ২০১৪ সালে। তার পর পৃথক সংস্করণে খেলতে তারা বহুবার সফরে এসেছে।
সূচি অনুযায়ী সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৪ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। তাদের বহরে এসেছে ২৭জন। টি-টোয়েন্টি সিরিজের পরবর্তী দুই ম্যাচ ৬ ও ৯ মার্চ।
সিলেটে টি-টোয়েন্টি সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সেখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৩, ১৫ ও ১৮ মার্চ হবে তিন ম্যাচ।
তার পর দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে সফর শেষ করবে শ্রীলঙ্কা। প্রথম টেস্টটি ২২ মার্চ সিলেটে শুরু হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট চট্টগ্রামে শুরু হবে ৩০ মার্চ।