ঢাকাThursday , 29 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মা হচ্ছেন দীপিকা, রণবীর সিংয়ের ঘরে আসবে নতুন সদস্য, কবে জানেন কি

বিনোদন ডেস্ক
February 29, 2024 5:33 pm
Link Copied!

তিনি অন্তঃসত্ত্বা। সমাজমাধ্যমে পোস্ট করে এমনটাই জানালেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দীর্ঘ দিন ধরেই বলিউডে গুঞ্জন চলছিল যে তিনি অন্তঃসত্ত্বা। যদিও সেই সব চর্চায় খুব একটা আমল দেননি দীপিকা। তিনি নিজেও এ নিয়ে মুখ খোলেননি।
তবে এবার নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর ইনস্টাগ্রামে জানালেন দীপিকা। ইনস্টাগ্রাম পোস্টে লেখা, সেপ্টেম্বর ২০২৪। ফলে স্বাভাবিক ভাবেই জল্পনা শুরু হয়ে গিয়েছে, এই পোস্টের মাধ্যমে দীপিকা সন্তান জন্মের সময়ও উল্লেখ করেছেন। ইনস্টাগ্রাম পোস্টে বাচ্চার জামা, জুতো, টুপির ইমোজিও দিয়েছেন দীপিকা।
‘বাফটা অ্যাওয়ার্ড’-এর সময় দীপিকার ‘বেবি বাম্প’ লক্ষ করেন অনেকেই। তার পর থেকেই গুঞ্জন চলতে থাকে। কিন্তু তার পরেও প্রকাশ্যে অভিনেত্রী বা রণবীর সিংহ এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। কিন্তু তিনি যে মা হতে চলেছেন, এবার সে কথা ঘোষণা করতে সমাজমাধ্যমকেই বেছে নিয়েছেন দীপিকা।
পরিবারে এক নতুন সদস্য আসছে। আর তাকে ঘিরেই দীপিকা এবং রণবীরের পরিবারে খুশির হাওয়া। অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই বলিউড তারকা থেকে তার অনুগামী সমাজমাধ্যমে সকলেই শুভেচ্ছা জানিয়েছেন।
বলিউডের অন্যতম ‘কিউট কাপল’দের মধ্যে অন্যতম রণবীর এবং দীপিকা। ২০১২ সাল থেকে তাদের প্রেমপর্ব শুরু। ২০১৮ সালে রণবীর এবং দীপিকার বিয়ে হয়। ইটালির লেক কোমোতে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ হয়েছিল তাদের।