ঢাকাThursday , 29 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৫৭ বিদেশিকে ফেরতে পাঠানোর নির্দেশ হাইকোর্টের

Link Copied!

সাজার মেয়াদ শেষের পরও বাংলাদেশের কারাগারে থাকা ১৫৭ বিদেশি বন্দিকে মুক্তি দিয়ে, নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেন, সাজার পরও কারাগারে রাখা মানবাধিকারের লঙ্ঘন ছাড়া কিছুই না।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।
এর আগে গত ২১ জানুয়ারি প্রতিবেদনে জানানো হয়, দেশের কারাগারগুলোতে বিভিন্ন অপরাধের সাজা খাটা শেষে প্রত্যাবাসনের অপেক্ষায় ১৫৭ জন বিদেশি কারাবন্দি রয়েছেন। এর মধ্যে ১৫০ জন ভারতের, পাঁচজন মিয়ানমারের ও একজন করে পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন। ১৫৭ জনের মধ্যে ১৯ জনের মতো নারীও রয়েছেন।
এদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত বলেন, উচ্চ আদালতের আদেশের পর কারা অধিদফতরে পাঠানো এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। একই বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হবে। পরবর্তী শুনানির জন্য নির্ধারিত দিনে প্রতিবেদনটি হলফনামা করে দাখিল করা হবে।
তিনি আরও বলেন, বিদেশের কারাগারেও বাংলাদেশি বন্দির সংখ্যা ৯ হাজার ৩৭০ জন।এরমধ্যে প্রায় ৫ হাজার বন্দি রয়েছে, যাদের সাজার মেয়াদ শেষ হয়েছে।
রাষ্ট্রপক্ষ জানায়, সাজা খাটা হলেও অন্য দেশের নাগরিক হওয়ায় সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ করে একটি প্রক্রিয়ার মধ্যে এসব ব্যক্তিদের নিজ দেশে প্রত্যাবাসন করতে হয়। সেই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের মুক্তি দেয়াও সম্ভব নয়।
রাষ্ট্রপক্ষ আরও বলছে, এ রায় পৌঁছানোর পর পরবর্তীতে এসব বন্দিদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ জানানো হবে।
আদালত সূত্রে জানা গেছে, কারাবন্দি এসব বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে দি কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট-১৯৫২, পাসপোর্ট আইন, ১৯৫২ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হয়েছে।