ঢাকাWednesday , 28 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২ মার্চ ইন্টারনেট ধীর গতিতে থাকবে

Link Copied!

আগামী ২ মার্চ শনিবার দেশে ধীর গতিতে ইন্টারনেট সেবা মিলবে। দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণের জন্য ২ মার্চ সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ১২ ঘণ্টা ইন্টারনেট সেবা বিঘ্নিত হবে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE-4) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য আগামী ২ মার্চ সকাল ৭টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ১২ ঘন্টা SEA-ME-WE-4 ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে। তবে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন SEA-ME-WE-5 ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি চালু থাকবে।
রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সময়ে বিএসসিপিএলসির ইন্টারনেট গ্রাহকগণ সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।
রক্ষণাবেক্ষণ কাজের সময়ে গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ দুঃখিত প্রকাশ করেছে।