ঢাকাWednesday , 28 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিনেমাকে বিদায় জানাচ্ছেন আনুশকা শর্মা!

বিনোদন ডেস্ক
February 28, 2024 6:20 pm
Link Copied!

বিস্তর লুকোচুরির পর অবশেষে দ্বিতীয় সন্তান আগমণের খবর জানান বিরাট কোহলি ও আনুশকা শর্মা। এবার তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। তার নাম রেখেছেন অকায়। খুশির এই খবরের পরই আরেক জল্পনা শুরু হয়েছে। এবার প্রশ্ন দ্বিতীয় সন্তানের জন্মের পর কি সিনেমার পর্দাকে চিরবিদায় জানাতে চলেছেন আনুশকা শর্মা?
২০১৭ সালের ডিসেম্বরে বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ে হয়। ২০২১ সালের জানুয়ারি মাসে তাদের প্রথম সন্তান ভামিকার জন্ম হয়। সেবার অবশ্য সন্তান জন্মানোর আগেই অনুরাগীদের খবর দিয়েছিলেন তারকা দম্পতি। তবে এবার স্পিকটি নট ছিলেন তারা। অনেকে আন্দাজ করলেও তারা প্রকাশ্যে কিচ্ছু জানাননি। এমনকি ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ খেলবেন না বলেও জানিয়ে দিয়েছিলেন কোহলি। তখনই জল্পনা জোরালো হয়। যা সত্যি হয় গত সপ্তাহে। এমন পরিস্থিতিতে আচমকা আনুশকার সিনেমা ছাড়ার প্রশ্ন কেন?
ভামিকার জন্মের পর আনুশকাকে কেবল ‘কলা’ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে। আর একটি মাত্র সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী। ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’। আশা করা যায়, সেই সিনেমা চলতি বছরেই মুক্তি পাবে।
এর মধ্যেই গত বছর আনুশকার একটি পুরোনো সাক্ষাৎকারের খবর শোনা যায়। যেখানে অভিনেত্রী জানিয়েছিলেন, খুব বেশি কাজ তিনি আর করবেন না। হাতে গোনা কয়েকটি সিনেমাতেই অভিনয় করবেন। হয়ত বছরে একটা। কারণ মেয়ে ভামিকার তাকে প্রয়োজন।
যদি তাই হয়, তাহলে তো এবার ভামিকার সঙ্গে অকায়ও রয়েছে। দুই সন্তানের দেখভালের দায়িত্ব বিরাট ও আনুশকার ওপরে। তাহলে কি এবার পাকাপাকিভাবে সিনেমাকে বিদায় জানাবেন বিরাট ঘরনি? প্রশ্নের উত্তর, ভবিষ্যৎই দেবে। তবে শোনা এও যাচ্ছে, যদি আনুশকা কামব্যাক করার কথা ভাবেনও তাহলে অন্তত দুবছর পর সেই চিন্তাভাবনা শুরু করবেন।