ঢাকাWednesday , 28 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৮ বছরের ছোট রোহনের সঙ্গে ‌‘বিচ্ছেদের’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেহা

বিনোদন ডেস্ক
February 28, 2024 6:03 pm
Link Copied!

ভারতের চণ্ডীগড়ে প্রথম দেখাতেই ৮ বছরের ছোট রোহনপ্রীত সিংকে পছন্দ হয় নেহা কক্করের। রোহনও পেশায় গায়ক। ২০২০ সালের অক্টোবর মাসে ধুমধাম করে বিয়ে হয় তাঁদের। মাঝের দুটো বছর ভালোই কেটেছে তাঁদের।কিন্তু গত বছর নেহার জন্মদিনের সময় থেকেই শুরু হয় ঝামেলা।
গুঞ্জন শোনা যায়, ফাটল ধরেছে নেহা-রোহনের দাম্পত্য জীবনে। বিয়ের পর থেকে বিদেশে অনুষ্ঠান হোক কিংবা রিয়্যালিটি শোয়ের মঞ্চ— সব জায়গা নেহার সঙ্গী রোহন। কিন্তু আচমকাই যেন অন্য কিছুর আভাস।
চারদিকের খবর নেহার নাকি বনিবনা হচ্ছে না ৮ বছরের ছোট স্বামীর সঙ্গে। যদিও এর মাঝে বেশ কয়েক বার এমন খবরও রটে যে, গায়িকা অন্তঃসত্ত্বা। অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করলেন নেহা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, মানুষ তাদের নিয়ে আলোচনা করতে পছন্দ করেন। যেটা খুবই দুঃখজনক। কারণ তাদের মধ্যে বিচ্ছেদের কোনো ঘটনা ঘটেনি।
নেহার ভাষায়, ‘আসলে কিছু মানুষ নিজের মনের মতো গল্প বানিয়ে নেন। আমি তাদের খুব বেশি পাত্তা দেই না। আমাদের দিকে গল্পটা কেবল আমার জানা। ’
পাশাপাশি নেহা স্বীকার করেন, একটা সময় তিনি পুরো ধ্যানজ্ঞান পরিবার ও স্বামীকে দিয়েছিলেন। তবে এখন থেকে কাজে ফিরবেন পুরোদমে। সেদিকেই মনোযোগ দিতে চান তিনি।
গায়িকা বললেন, ‘আমার স্বামীকে আমি এখন আমার একটা সময়ের বড় অংশ দেওয়ার চেষ্টা করি। তবে যেহেতু আমাদের বিয়ে তিন বছর পেরিয়ে গিয়েছে, তাই ফের কাজেই মনযোগ দিতে চাইছি। ’