ঢাকাWednesday , 28 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আর্লিং হালান্ডে বিধ্বস্ত লুটন টাউন, কোয়ার্টারে সিটি

Link Copied!

যতই দিন গড়াচ্ছে আরও বিধ্বংসী রূপে ধরা দিচ্ছে নরওয়ের ফুটবলার আর্লিং হালান্ড। জাতীয় দলের চেয়ে ক্লাব ফুটবলে যেন প্রতিনিয়ত প্রতিপক্ষদের বিধ্বস্ত করছে এই তরুণ।
সম্প্রতি তেমনই এক ঘটনা ঘটলো এফ এ কাপে। আর্লিং হালান্ডের হ্যাটট্রিকে রীতিমতো বিধ্বস্ত হয়েছে লুটন টাউন। যেখানে ৬-২ গোলের বড় ব্যবধানে জিতে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি।
এদিন প্রতিপক্ষের মাঠে রীতিমতো গোল উৎসবে মেতেছিল সিটিজেনরা। কেনিলওর্থে প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন নরওয়েজিয়ান তারকা হালান্ড। সিটিজেনদের হয়ে এটি তারকা এই ফুটবলারের অষ্টম হ্যাটট্রিক। যদিও বিরতির আগে এবং পরে দুই গোল করে ম্যাচে ফেরার আভাস দেয় লুটন। স্কোরশিটে নাম লেখান জর্ডান ক্লার্ক।
তবে বাকি গল্পে আবার ও ম্যান সিটি। তিন মিনিটের ব্যবধানে আরও দুই গোল করেন হালান্ড। ম্যান সিটি জার্সিতে একমাত্র ফুটবলার হিসেবে দুইবার পাঁচ গোল করার রেকর্ড গড়েন তিনি। তার পাঁচ গোলের চারটিতেই অ্যাসিস্টের ভূমিকায় ছিলেন কেভিন ডি ব্রুইন।
পঞ্চম রাউন্ডের ভিন্ন ম্যাচে আজ (২৮ ফেব্রুয়ারি) মাঠে নামছে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। রাত দেড়টায় লিডসকে আতিথ্য দেবে ব্লুজ। এর ১৫ মিনিট পর মাঠে নামবে নটিংহ্যাম ফরেস্ট ও ম্যানচেস্টার ইউনাইনাটেড। আর রাত ২টায় সাউদ্যাম্পটনের মুখোমুখি হবে লিভারপুল।