ঢাকাWednesday , 28 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোপা আমেরিকার প্রস্তুতিতে ব্রাজিলের প্রতিপক্ষ মেক্সিকো ও যুক্তরাষ্ট্র

Link Copied!

কোপা আমেরিকার প্রস্তুতির অংশ হিসেবে আগামী জুনে যুক্তরাষ্ট্রে ব্রাজিলের দুটি প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত হয়েছে। এই দুই ম্যাচের একটি প্রতিপক্ষ গত ডিসেম্বরেই ঠিক করেছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এবার চূড়ান্ত হয়েছে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষও। আগামী ৮ জুন মেক্সিকো এবং ১২ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচ দুটি খেলবে।
এর আগে মঙ্গলবার ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাও জুনে এবারের কোপা আমেরিকার স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রে একুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচের সূচি চূড়ান্ত করে।
১৬ দলের দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের আসরে ব্রাজিল খেলবে ‘ডি’ গ্রুপে। টুর্নামেন্টের নয়বারের চ্যাম্পিয়নদের গ্রুপে আছে কলম্বিয়া ও প্যারাগুয়েকে। চতুর্থ দল হিসেবে কোস্টারিকা ও হন্ডুরাসের একটিকে তারা গ্রুপসঙ্গী হিসেবে পাবে।
আগামী ২০ জুন ৪৮তম কোপা আমেরিকার উদ্বোধন হলেও নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল মাঠে নামবে ২৪ জুন। ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডের সোফি স্টেডিয়ামে সেই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ হবে কোস্টারিকা কিংবা হন্ডুরাস।
এই দুই প্রীতি ম্যাচের আগে আসছে মার্চে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ২৩ মার্চ লন্ডনে প্রথম ম্যাচে ভিনিসুস জুনিয়র ও রদ্রিগোদের প্রতিপক্ষ ইংল্যান্ড। এরপর ২৬ মার্চ মাদ্রিদে স্পেনের বিপক্ষে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মাঠে নামবে।