ঢাকাSunday , 22 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিজের বন্দুকের গুলিতে আহত কনস্টেবল

Link Copied!

Policeকক্সবাজার প্রতিনিধি : নিজের বন্দুকের গুলিতে মিঠুন দাশ নামে টেকনাফ থানার এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
রোববার সকাল ১১টার দিকে উপজেলার হোয়াক্যং পুলিশ ফাঁড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল ১১টার দিকে হোয়াক্যং পুলিশ ফাঁড়ির সামনের সড়কে গাড়িতে বসে ঘুমোচ্ছিলেন মিঠুন দাশ। দুই সপ্তাহ আগে একটি ইয়াবার চালান ধরা নিয়ে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। তখন থেকেই তার স্বাভাবিক কার্যক্রম এলোমেলো হয়ে যায়। শেষ পর্যন্ত তার এ পরিণতি বলে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
তবে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, গাড়ির ঝাঁকুনিতে অসাবধানতাবশত গুলি লেগে মিঠুন দাশের পেটের বাম পাশ ছিদ্র হয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।