ঢাকাSunday , 25 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পর্তুগালে সম্মাননা পেলেন নৃত্যশিল্পী সাদিয়া ও ইভান

বিনোদন ডেস্ক
February 25, 2024 7:38 pm
Link Copied!

ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশের সংস্কৃতিকে নৃত্যের মাধ্যমে তুলে ধরার জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন সাদিয়া ইসলাম ও সাইফুল ইসলাম ইভান।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্প্রতি পর্তুগালের পোর্তো শহরে আন্তঃসাংস্কৃতিক পুরস্কার-২৩ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদেরকে এ সম্মাননা দেওয়া হয়। এ সময় ঋত্বিক ঘটক পরিচালিত ‘তিতাস একটি নদীর নাম’ সিনেমাটির প্রদর্শন করা হয়।
সাদিয়া ও ইভান দীর্ঘদিন ধরে ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার ক্ষেত্রে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে পর্তুগালে দেশীয় সংস্কৃতির বিকাশে তাদের অবদান রীতিমতো প্রশংসনীয়।
সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে সাদিয়া ইসলাম বলেন, যে কোনো স্বীকৃতি কাজের অনুপ্রেরণা জোগায়, দায়িত্বও বাড়িয়ে দেয়। আর বিদেশের মাটিতে স্বীকৃতি পাওয়ার অন্যরকম অনুভূতি রয়েছে। দেশীয় সংস্কৃতিকে আমি বিদেশের মাটিতে খুব জোরালোভাবে তুলে ধরতে চাই।
প্রসঙ্গত, ছোটবেলা থেকেই নাচের সঙ্গে সখ্য সাদিয়া ইসলামের। পর্তুগালে প্রফেশনাল ক্যারিয়ারের পাশাপাশি অব্যাহত রেখেছেন নৃত্যচর্চা। ইভান ও সাদিয়া জুটি ইউরোপে বেশ জনপ্রিয়।