ঢাকাSunday , 22 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাঁশখালীর পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র

Link Copied!

ফাইল ফটো

ফাইল ফটো

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পেয়েছে র‌্যাব। অভিযানে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও জঙ্গি প্রশিক্ষণের সরঞ্জাম পাওয়া গেছে।
শনিবার গভীর রাতে লটমনি পাহাড়ের গহীনে অভিযান চালিয়ে এ ঘাঁটির সন্ধান পায় চট্টগ্রাম র‌্যাব ৭ ।
র‌্যাবের সদর দপ্তর থেকে এডিজি কর্নেল জিয়ার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল হেলিকপ্টারে করে বাঁশখালী যাচ্ছে।
অভিযানে মাটির নিচ থেকে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র জঙ্গি প্রশিক্ষণের সরঞ্জাম পেয়েছে র‌্যাব। এসময় পাঁচজনকে আটক করা হয়েছে।
বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি শাহেদা।
এ বিষয়ে ঘটনাস্থল থেকেই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে র‌্যাব জানিয়েছে।