ঢাকাSaturday , 24 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাইকেলকে টপকে জনপ্রিয়তার শীর্ষে মেসি

Link Copied!

যুক্তরাষ্ট্রের ফুটবলে নতুন দিনের সূচনা করেছেন লিওনেল মেসি। ইন্টার মিয়ামিতে নাম লিখিয়ে দেশটির ফুটবলে উত্তেজনার ঢেউ বইয়ে দিয়েছেন তিনি। আর্জেন্টাইন অধিনায়কের খেলা দেখতে আমেরিকার দর্শকদের তীব্র চাহিদা থাকার কারণেই মিয়ামির ম্যাচের টিকিট শেষ হয়ে যায় নিমেষেই।
যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনেই ব্যাপক রদবদল আনার পর এবার দেশটির জনপ্রিয় অ্যাথলেটদের তালিকায়ও শীর্ষস্থান দখল করেছেন মেসি। এ তালিকায় ১ নম্বরে ওঠে আসার পথে তিনি ছাড়িয়ে গেছেন দেশটির বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানকেও।
ক্রীড়াবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘এসএসআরএস’ এক জরিপের পর এমন তথ্য জানিয়েছে। এই প্রতিষ্ঠানটি গত ৩০ বছর ধরেই এসব গবেষণা করে আসছে।
সংস্থাটির সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ২০২৩ সালের চতুর্থ কোয়ার্টারে (অক্টোবর-ডিসেম্বর) ৫ শতাংশ কম ভোট পেলেও আমেরিকার অ্যাথলেটদের মাঝে জনপ্রিয়তায় সবার উপরে আছেন মেসি। এর আগের দুই কোয়ার্টারে এই তালিকায় শীর্ষে ছিলেন মাইকেল জর্ডান।
এ ছাড়া প্রথম ফুটবলার হিসেবে এই শীর্ষস্থান অর্জন করেছেন মেসি। ১৯৯৫ সালের পর থেকে এই জরিপে এর আগে শীর্ষস্থানে পৌছেছিলেন টাইগার উডস, কোবে ব্রায়ান্ট, স্টেফ কারি, লেবরন জেমস, পেটন ম্যানিং ও টম ব্র্যাডির মতো অ্যাথলেটরা।
মিয়ামিতে নিজের প্রথম মৌসুমেই শিরোপা জয় করেছেন মেসি। দুর্দান্ত পারফর্ম্যান্সে মিয়ামিকেও তাদের ইতিহাসের প্রথম শিরোপা জিতিয়েছেন তিনি। গত মৌসুমে লিগ কাপ জয়ের পর কদিন আগে ক্লাবটির হয়ে মেজর লিগ সকারের নতুন মৌসুম শুরু করেছেন মেসি-সুয়ারেজরা।