ঢাকাSaturday , 24 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত ॥ আহত ৮

Link Copied!

 নরসিংদীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে দুই চালক নিহত, আহত হয়েছে ৮ জন। গতকাল শনিবার ভোরে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-টঙ্গী সড়কের ভাগদীর কদমতলায় এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে কাভার্ডভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এনা পরিবহনের চালক মোঃ ইদ্রিস আলী ও কাভার্ডভ্যানের চালক মোঃ শহিদ মিয়া ঘটনাস্থলেই নিহত হয়। এতে এনা পরিবহণের ৮ যাত্রী গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে নরসিংদী জেলা ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এনা পরিবহনের যাত্রীবাহি বাসটি ভোর চারটায়নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-টঙ্গী সড়কের ভাগদী কদমতলা নামক স্থানে পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা এক কার্ভাডভ্যানের সাথে দ্রুত গতির এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই এনা পরিবহনের চালক মো: ইদ্রিস আলী ও কাভার্ডভ্যানের চালক মোঃ শহিদ মিয়া নিহত হয়। গুরুতর আহত হয় আরো ৮ জন। তাদের উদ্ধার করে নরসিংদী জেলা এবং সদর হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত দুই জনের বাড়ীই কিশোরগঞ্জ বলে জানা গেছে।
এ দুর্ঘটনার পর ভোর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকতিয়ার উদ্দিনসহ পুলিশের অন্য সদস্যরা। পরে দুর্ঘটনা কবলিত এনা পরিবহন ও কাভার্ডভ্যান সড়ক থেকে সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পলাশ থানার ওসি তদন্ত মো: জসিম উদ্দিন জানান, এই দুর্ঘটনায় এনা পরিবহনের চালক ও কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।