ঢাকাSaturday , 24 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ে বাড়িতে বিষ মেশানো সেমাই খেয়ে শিশু-নারীসহ ৪২ জন অসুস্থ

Link Copied!

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিয়ের বাড়িতে কীটনাশক মেশানো সেমাই খেয়ে নারী-শিশুসহ ৪২ জন অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৩২ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ ভরভরা গ্রামের মফিজ উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে।

রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঈন সরকার বলেন, দক্ষিণ ভরভরা গ্রামের মফিজ উদ্দিনের প্রবাসী ছেলে রাসেল বৃহস্পতিবান বিয়ে করেন। শুক্রবান সকালে মেহমানদের আপ্যায়নের জন্য বাজার করতে যান মফিজ উদ্দিন। বাজারে গিয়ে সেমাই, চিনির সাথে ধান ও সবজি ব্যবহৃত থিয়োভিট (ছত্রাকনাশক-ভিটামিন) কিনে আনেন। আনার পর বাড়ির মহিলারা ভুলে থিয়োভিট মিশিয়ে সেমাই রান্না করেন। পরে মেহমান সেই সেমাই খেয়ে একেএকে ৪২ জন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জনকে ভর্তি করানো হয়েছে। ১০ জনকে প্রাথমিক চিকিৎসা সেবা হয়েছে।

গফরগাঁও থানার ওসি মো. শাহিনুজ্জামান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।