ঢাকাWednesday , 21 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ২

Link Copied!

শেরপুরের বাসের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি হেলপারসহ ২ জন নিহত ও১০ জন আহত হয়েছেন।
আজ বুধবার ভোর ৫টার দিকে শ্রীবরদী উপজেলা ভায়াডাঙ্গা-কুরুয়া সড়কের কুরুয়া পশ্চিমপাড়া মাদ্রাসার পাশে ২১ ফেব্রুয়ারি এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বড় পোড়াগড় গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ট্রলি হেলপার হামিদুল্লাহ (২৬) ও পাশ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার পাখিমারা গ্রামের আব্দুল বারেকের ছেলে গোলাম ফারুক লিটন (৫০)। আহতদের শেরপুর জেলা হাসপতালে ভর্তি করা হয়েছে।
শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ট্রলিতে লাকড়ি নিয়ে শ্রীবরদীর ভায়াডাঙা হতে শেরপুর সদরে যাওয়ার পথে ঢাকা থেকে ছেড়ে আসা মা মনি পরিবহনের দূরপাল্লার বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় কাঠভর্তি ট্রলিটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে এবং যাত্রীবাহী বাসটি রাস্তার পাশের একটি বাড়ীতে ঢুকে পড়ে। ট্রলির হেলপার হামিদুল্লাহ ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা আহতদের উদদ্ধার করে জেলা হাসপাতালে পাঠালে গোলাম ফারুক মারা যায়।
ওসি জানান, দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।