মনপুরা উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের পাশাপাশি আ’লীগ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছেন।
মহান একুশে ফেব্রুয়ারী জাতির জীবনে চিরভাস্বর একটি দিন। ভাষা সৈনিকের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মনপুরা থানা, মনপুরা প্রেসক্লাব, মনপুরা সককারি কলেজ, মনোয়ারা বেগম মহিলা কলেজ, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ, হাজিরহাট হোসাইনিয়া আলিম মাদ্রাসা, হাজিরহাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়, মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মৎস্যজীবী লীগ, কৃষকলীগ, সিপিপি, বিভিন্ন এনজিও, উপজেলা আ’লীগ ও সকল সহযোগী সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম, মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জহিরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান রাশেদ মোল্লাহ,মনোয়ারা বেগম মহিলা কলেজ অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন আহম্মদসহ সকল সরকারি দাপ্তরিক প্রধানগন,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান,উপজেলা আ’লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ পূর্বে উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয়, দলীয় ও কালোপতাকা উত্তোলন, প্রভাতফেরী শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। এই সময় উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, সহ সভাপতি তৈয়বুর রহমান ফারুক, যুগ্ম সাধারন সম্পাদক মোশারফ হোসেন মজনু ফরাজী, অলিউল্যাহ কাজল, আমিরুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক বায়েজিদ কামাল, ফরহাদ হোসেন হাওলাদার, কোষাধক্ষ লোকমান হোসেন হাওলাদার, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর,দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ছালাহউদ্দিন,সাবেক সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন হাওলাদার, তথ্য ও গবেষণা সম্পাদক
নাজিমউদ্দিন হাং, হাজিরহাট ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি নিজামউদ্দিন হাওলাদার, যুবলীগ সাধারণ সম্পাদক
মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন আজম, ছাত্রলীগ সভাপতি শামসুউদ্দিন সাগর, সাধারণ সম্পাদক সুমন ফরাজী, শ্রমিকলীগ সভাপতি আবুয়াল হোসেন আবু মেম্বার, মৎস্যজীবি লীগসভাপতি আবুল কাশেম মেম্বার, সাধারণ সম্পাদক কবির মাঝি, কৃষকলীগ সভাপতি আব্দুল খালেক কাঞ্চন সিকদারসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

