ভোলার চরফ্যাশন উপজেলার ৯ নং চরমানিকা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ছাত্রলীগ সভাপতি প্রভাষক নিজামউদ্দিন রাসেলকে চেয়ারম্যান হিসেবে পেতে চায় ইউনিয়নবাসী। নিজামউদ্দিন রাসেল দক্ষিণ আইচা থানাধীন
চরমানিকা ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং প্রবীন আওয়ামী লীগ নেতা ও বর্তমান চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মরহুম আব্দুর রব মিয়ার একমাত্র পুত্র সন্তান।
প্রভাষক নিজাম উদ্দিন রাসেল ৩৯ বছর বয়সে ভোলা সরকারি কলেজ ছাত্রলীগের সদস্য ও চরমানিকা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ছিলেন এবং দক্ষিণ আইচা থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা থেকে অদ্যাবধি নিষ্ঠার সঙ্গে সভাপতির দায়িত্ব পালন করছেন। তার পিতা আব্দুর রব মিয়া সততার সঙ্গে বৃহত্তম চরমানিকা ইউনিয়ন ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে চরমানিকা ইউনিয়ন আওয়ামীলীগের টানা কয়েকবার সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং ১৯৯৬ সালে চরমানিকা ইউনিয়নের ইউপি নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে অত্র ইউনিয়নবাসীর পাশে থেকে এলাকায় অসংখ্য রাস্তাঘাটসহ বিভিন্ন সরকারি সাহায্য সহযোগিতা ইউনিয়নবাসীর দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন। এছাড়াও তিনি ভোলা জেলা পরিষদের সদস্য ছিলেন। বর্তমানে চরমানিকা ইউনিয়নে একজন আদর্শবান প্রবীন আওয়ামী লীগ নেতা ও আওয়ামী লীগের সভাপতি থাকাবস্থায় গত ১৩ জানুয়ারী শনিবার বেলা ১২ টার দিকে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তিনি ৬৯ বছর বয়সে প্রায় ৪৯ বছর সক্রিয় ভাবে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন।
এদিকে ৯ নং চরমানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদার ১৭ নভেম্বর মৃত্যু বরণ করায় মেম্বার গিয়াসউদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পরিষদের কার্যক্রম দেখভাল করছেন। নিয়ম-অনুযায়ী ৩ মাস ১০ দিন পর অত্র ইউনিয়নে উপ-নির্বাচন হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার মো.দেলোয়ার হোসেন। এই নির্বাচনকে সামনে রেখে এলাকায় পাড়া মহল্লায় সর্বত্র চলছে ব্যাপক নির্বাচনী আলোচনা। এর মধ্যে ব্যাপক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নাম শোনা গেলেও আলোচনায় নাম উঠে এসেছে মেধাবী ও তরুণ ব্যক্তিত্ব হিসেবে দক্ষিণ আইচা থানা ছাত্রলীগের প্রতিষ্ঠা সভাপতি প্রভাষক নিজামউদ্দিন রাসেলের। তাই তাকে দল মত নির্বিশেষে চেয়ারম্যান হিসেবে পেতে চায় ইউনিয়নবাসী।
সরেজমিনে গেলে বৃদ্ধ আব্বাস পন্ডিত ও যুবক নুরনবীসহ একাধিক ভোটার বলেন, ছাত্রলীগ নেতা প্রভাষক নিজামউদ্দিন রাসেলকে আওয়ামী লীগ থেকে উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন দিলে বিপুল ভোটে নির্বাচিত হবেন। তিনি এলাকার একজন ত্যাগী আওয়ামী পরিবারের সন্তান।
সে অত্র ইউনিয়নের মধ্যে খুব বিনয়ী ছেলে, আমরা তার মধ্যে আগামীর ভবিষ্যৎ দেখতে পাই। তাকে ইউনিয়ন পরিষেদর চেয়ারম্যান হিসেবে পেলে এলাকার অনেক উন্নয়ন হবে বলে আমরা বিশ্বাস করি। এছাড়াও অত্র ইউনিয়নের বিভিন্ন জায়গায় ঘুরে এমন শতশত মানুষের মুখে মুখে শোনা গেছে নিজামউদ্দীন রাসেলের প্রশংসার কথা।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ছাত্রলীগ নেতা নিজাম উদ্দিন রাসেল বলেন, আমি আওয়ামী পরিবারের সন্তান এবং
কিশোর বয়স থেকে শুরু করে এখন পর্যন্ত রাজনীতির সাথে জড়িত থেকে সাধ্যমত আমি মানুষের উপকার করে আসছি। আমাদের প্রাণ প্রিয় নেতা গণমানুষের বন্ধু ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয় যদি আমাকে সুযোগ করে দেন তাহলে সকলের দোয়া ও আপামর জনতার সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে এই নির্বাচনে অংশগ্রহণ করবো এবং আমার মরহুম পিতার মনের আশা ও ইউনিয়নবাসীর স্বপ্ন পূরণ করবো। কারণ বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের হাতে দেশ এগিয়ে চলছে। সেই সঙ্গে আমি আমার ইউনিয়নকেও সামনের দিকে এগিয়ে নিতে চাই।মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই। পরিশেষে তিনি চরমানিকা ইউনিয়নবাসীসহ সর্বস্তরের জনগনের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।

