ঢাকাWednesday , 21 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দীঘিনালায় আটক ১

Link Copied!

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় ১টি দেশীয় অস্ত্র, ৫রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিনসহ যৌথবাহিনীর অভিযানে ১জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার(২০ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ৫নং বাবুছড়া ইউপির কমলা বাগান এলাকা থেকে ধীতেন চাকমা ওরফে অটলবাবুকে(৫৬) আটক করা হয়েছে।
ধীতেন চাকমা রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পশ্চিম কাট্রলী সূর্যসেন কার্বারী পাড়ার বাসিন্দা।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসু) মোহাম্মদ নুরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে ধীতেন চাকমাকে অস্ত্রসহ আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে বিধি মোতাবেক মামলা রুজু করে  আদালতে সোপর্দ করা হবে।