ঢাকাSunday , 18 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরে জমে উঠেছে দেশীপন্য ও শিল্প মেলা

Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে জমে উঠেছে ৪০দিন  ব্যাপী দেশীপন্য শিল্প মেলা। তবে মেলায় এবার বেশি আকর্ষণ করছে কসমেটিক্স ও গৃহস্থলির দ্রব্যাদি। ওইসব পণ্য কিনতে প্রতিদিন ভীড় জমাচ্ছে নানান বয়সী নারী-পুরুষ। তবে পুরুষদের কেনার মতো তেমন কিছু নাই বললেই চলে।
রায়পুর লেংড়্যা বাজার সংলগ্ন রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে অস্থায়ী মাঠে গত ১১ই ফেব্রুয়ারি রবিবার। ৪০ দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।
ওই দিন সন্ধায় মেলা উদ্ভোধন করেন লক্ষ্মীপুর- আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
মেলায় ঘুরে দেখা যায়, যুবক-যুবতীসহ নারীদের প্রচন্ড ভীড়। তারা পছন্দের কসমেটিক্স ও ঘর সাজাতে গৃহস্থলির জিনিসপত্র কিনছেন। স্লিপার, ম্যাজিক নৌকা, নাগরদোলা ও ট্রেনে বিনোদন নিচ্ছে শিশুরা।
কসমেটিক্স দোকানের কয়েকজন ক্রেতা জানান, মেলায় আসলে ঘুরতে এসেছিলেন। কিন্তু আসার পর অনেক কসমেটিক্স ও বিভিন্ন প্রকারের অলংকার পছন্দ হওয়ায় সেগুলো কিনেছেন।
মেলায় আশা এক নারী দর্শনার্থী জানান, মেলা বেশ ভাল লেগেছে, গত কয়েকবারের চেয়ে এবারের মেলা অনেক আকর্ষনীয়। বিশেষ করে মেলার গেইট ও ফুয়ারা অনেক বেশী সুন্দর।
কয়েকজন নারী জানান, সাধারণত পরিকল্পনা করে ঘর সাঝাতে দ্রব্যাদি কেনা হয় না। কোন মেলায় গেলে এসব জিনিপত্র কেনা হয়। তাই সেই উদ্দেশ্যে মেলায় আসা হয়েছে। তবে মেলায় আসা অনেক জিনিসি-পত্রই তাদের পছন্দ হয়েছে।
বিক্রেতারা বলেন, মেলায় ক্রেতার সংখ্যা সন্তোষজনক। বিশেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত ক্রেতার সমাগম ঘটছে। তবে জিনিপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় বেচা-বিক্রি বেশ ভালো হবে বলে আমরা আশাবাদী।
মেলার আহবায়ক নিজাম উদ্দিন জানান, রায়পুরে এই প্রথম বড় আকারে সুসজ্জিত এই মেলার আয়োজন করা হয়েছে। এখানে সব বয়সের মানুষ বিনোদনের সুযোগ পাচ্ছে। বিশেষ করে মহিলারা তাদের পছন্দের জিনিষ কিনছেন যেমন, তেমনি তরুন তরুনীদের ভিড়ও কম নয়। শিশুদের নিয়ে অভিভাবকরা এখানে সুস্থ বিনোদন পাচ্ছেন বলেই অনেক অভিভাবক তাদের আসতে শুরু করেছেন।