ময়মনসিংহের নান্দাইলে অজ্ঞাতনামা(নারীর (৩৫) মৃত লাশ উদ্ধার করেছেন নান্দাইল মডেল থানা পুলিশ। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের ভেকুয়া বিলের একটি খাদ থেকে লাশটি উদ্ধার করে ।অজ্ঞাত নারীর লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।
জানা গেছে- উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের রামজীবনপুর ভেকুয়া বিলের খাঁদে রোববার সকালে স্থানীয় লোকজন মাছ ধরতে গিয়ে ভাসমান লাশ দেখতে পান। মরদেহের খবর জানা জানি হলে আশে পাশের লোকজন ভিড় জমান। স্থানীয়রা নান্দাইল মডেল থানায় খবর দিলে পুলিশ গিয়ে ভাসমান লাশটি উদ্ধার করে। অজ্ঞাত নারীর মরদেহেটি বিবর্ষ থাকায় পরিচয় জানা যায়নি। স্থানীয়দের ধারনা অজ্ঞাত নারীকে মেরে খাদের পাণিতে রেখে গেছে। স্থানীয় শাহ্ আলম নামের এক ব্যক্তি জানান- বিলের খাঁদে লাশ পাওয়া গেছে খবর শুনে গিয়ে দেখি মরদেহি খাদের পাণিতে ভাসছে। দেখে বুঝা যায় ৭-৮দিন আগে নারীটিকে মেরে রেখে গেছে। শরীরের পচন ধরে গেছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- রোববার সকালের দিকে খবর পেয়ে বিলের খাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহি বিবর্ষ থাকায় এখন পর্যন্ত পরিচয় জানা সম্বব হয়নি।
মোঃ জালাল উদ্দিন মন্ডল।

