ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানী সংকট এর প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহবান জানিয়ে রাজশাহী জেলার পবা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে ‘ আজ রবিবার সকালে খড়খড়ি হাটে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, বিএনপি কেন্দ্রীয় সদস্য দেবাশীষ রায় মধু , জেলা সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মোস্তাফা মামুন, জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হান, আলী হোসেন, জেলা বিএনপি সাবেক ক্রিয়া বিষয়ক সম্পাদক কামাল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোজাফফর হোসেন, যুগ্মআহবায়ক আব্দুল হালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ হিটলার, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফরিদা বেগম প্রমুখ।

