ঢাকাSaturday , 17 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পটিয়ায় অস্ত্র ও বিপুল পরিমাণ মদ উদ্ধার, গ্রেপ্তার ২

Link Copied!

চট্টগ্রামের পটিয়ায় অস্ত্র ও বিপুল পরিমাণ চোলাই মদসহ পুলিশ দুইজনকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলেন মো. সুজন (২৮) উপজেলার খরনা ইউনিয়নের উত্তর খরনা গ্রামের মৃত আবদুল কাদেরের পুত্র, নুরুল ইসলাম (৪৫) পটিয়া পৌরভা ৪নং ওয়ার্ড সোনা মিয়া সওদাগরের বাড়ি। সুজন এর কাছ থেকে
থেকে উদ্ধার করা হয়েছে ১০০০ লিটার ছোলাই মদ, দুইটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ। শুক্রবার ভোরে পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাগজী পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে আরো দুই সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়েছে। তারা হলেন পটিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের বাহুলী গ্রামের আবদুর রাজ্জাকের পুত্র মো. মনজু (৪৬), কচুয়াই ইউনিয়নের কমলমুন্সির হাট এলাকার মৃত আবুল হাশেমের পুত্র মো. মাহবুব প্রকাশ কুপুরি মাহবুব (৪৮)
জানা গেছে, শুক্রবার ভোরে পটিয়া থানা পুলিশের একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় হাতেনাতে সুজনকে বিপুল পরিমাণ চোলাই মদ, অস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার করেন। নুরুল ইসলামকে তার বাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে। অপর দুই পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানান। এ ঘটনায় পটিয়া
থানায় পৃথক দুটি মামলা রেকর্ড করা হয়েছে।
পটিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম চোলাই মদ ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।