ঢাকাSaturday , 17 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে ফেন্সিডিলসহ নারী মাদক কারবারি গ্রেফতার

Link Copied!

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০০ বোতল ইস্কাফ ও ৯৫ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা নাগরাজ এলাকার কুখ্যাত নারী মাদক কারবারি আনজুয়ারা বেগম (৪০) এর নিজ বসতবাড়িতে আঙ্গিনায় মাটির গর্তের ভিতর দুইটি মাটির কলসীর মধ্যে অভিনব কায়দায় রক্ষিত অবস্থায় ৯৫ বোতল ফেনসিডিল এবং ১০০ বোতল ইস্কাফ উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।