ঢাকাSaturday , 17 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের প্রেমে রমিজ রাজা

Link Copied!

বর্তমানে ক্রিকেট বিশ্বের জনপ্রিয় ধারাভাষ্যকারদের অন্যতম পাকিস্তানের রমিজ রাজা। ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্ব পালনও করেছেন। পাকিস্তানের রাজনৈতিক পট পরিবর্তনের পর পিসিবি চেয়ারম্যানের পদ ছেড়ে ফিরে আসেন পুরনো পেশায়। চলতি বিপিএলেও শোনা যাচ্ছে রমিজের কন্ঠ। বিপিএলের চট্টগ্রাম পর্বে ধারাভাষ্য দিতে এসে তিনি জানালেন, বাংলাদেশের ক্রিকেটের সমর্থকদের প্রতি তার অনুরাগের কথা।
শুক্রবার এবারের বিপিএলে ধারাভাষ্য দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ১৯৯২ বিশ্বকাপজয়ী রমিজ বলেন, “আমি বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের বিরাট ভক্ত। দল যেমনই করুক, ওরা দলকে সমর্থন দিয়ে যায়। পাকিস্তানে আমি তা দেখি না। পাকিস্তানের সমর্থকেরা সব সময় ভালো ফল চায়। বিপিএলও যদি এই সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, তাহলেই হবে। কারণ, সমর্থকেরাই টুর্নামেন্ট গড়ে দেয়।”
রমিজ আরও জানান, বিপিএলের পরে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হলেও কীভাবে তা বৈশ্বিক ক্রিকেটে জনপ্রিয়তার দিক দিয়ে বিপিএলকে ছাড়িয়ে গেছে সে বিষয়টিও। তার মতে, হারানো জায়গা ফিরে পেতে বিপিএলকে কাজে লাগাতে হবে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি ক্রিকেট পাগল সমর্থকদের। যে কোনো লিগ জনপ্রিয় করতে দরকার আছে বড় বড় বিদেশি ক্রিকেটারদেরও। এতে করে তরুণ ক্রিকেটাররা তাদের সাহচর্য পেয়ে অনেক কিছু জানতে পারবে, যা দেশের ক্রিকেটে ইতিবাচকতা যোগ করবে।
রমিজ যে তার আলোচনায় ভুল কিছু বলেন এমনটাও কিন্তু নয়। টি-টুয়েন্টি ক্রিকেটের মূল আকর্ষণই হলো মারকাটারি ব্যাটিং এবং প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচ। কিন্তু বিপিএলে এসব খুব কমই দেখতে পাওয়া যায়। আধুনিক যুগে এসে এখনও বিপিএলের পিচে রান তুলতে হিমশিম খেতে হয় ব্যাটারদের। ফলে, দর্শকরাও আগের মতো আগ্রহ নিয়ে এখন আর বিপিএল দেখেন না। ম্যাচগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্য ভালো উইকেট তৈরিরও পরামর্শ দেন তিনি।
বিপিএলের আরেকটি সমালোচিত দিক হলো এর ধারাভাষ্য প্যানেল। কোনো ম্যাচ যতই একপেশে হোক কিংবা লো স্কোরিং, ধারাভাষ্যকারেরা তাদের কণ্ঠ দিয়েই টিভির দর্শকদের কাছে ম্যাচ জমিয়ে তুলতে পারেন। কিন্তু বিপিএলের ধারাভাষ্য শুনলে যে কারোরই কান গরম হবে। এখন দেখার বিষয় রমিজ ধারাভাষ্যে আসার পর তিনি কতটা জমিয়ে তুলতে পারেন।